| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বেনাপোলে তরমুজ ৯০ টাকা কেজি, নেই স্বস্তি লেবু শসাতেও

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৪, ২০২৬ ইং | ১৬:৪১:০২:অপরাহ্ন  |  ৫৮১৪৭৩ বার পঠিত
বেনাপোলে তরমুজ ৯০ টাকা কেজি, নেই স্বস্তি লেবু শসাতেও

বেনাপোল প্রতিনিধি: পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল থাকার কথা থাকলেও বেনাপোলের বাজারগুলোতে দেখা যাচ্ছে উল্টো চিত্র। লেবু, শসা ও তরমুজের অস্বাভাবিক দামে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ রোজাদাররা।

বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ইফতারের অপরিহার্য অনুষঙ্গ লেবু এখন আভিজাত্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ৮০ টাকায়। অর্থাৎ একটি লেবুর দাম পড়ছে ২০ টাকা। পাল্লা দিয়ে বাড়ছে শসার দামও, যা কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

সবচেয়ে বেশি অবাক করেছে তরমুজের দাম। মৌসুমের শুরুতেই কাঁচা তরমুজ বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি দরে। ফলের বাজারেও নেই স্বস্তি; মানভেদে খেজুরের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়ায় অনেকেই প্রয়োজনীয় পরিমাণে কিনতে পারছেন না।

সাধারণ ক্রেতাদের অভিযোগ, রমজানকে কেন্দ্র করে একটি সিন্ডিকেট চক্র কৃত্রিম সংকট তৈরি করে পরিকল্পিতভাবে দাম বাড়াচ্ছে। বাজারে প্রশাসনের কার্যকর মনিটরিং না থাকায় অসাধু ব্যবসায়ীরা এই সুযোগ নিচ্ছে বলে মনে করছেন তারা। দ্রুত বাজার তদারকি ও কঠোর পদক্ষেপ না নিলে নিম্ন ও মধ্যবিত্তের জন্য রোজা রাখা কঠিন হয়ে পড়বে বলে জানান ভুক্তভোগীরা।

উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে তেমন কোনো তৎপরতা দেখা যাচ্ছে না বলে অভিযোগ রয়েছে। বাজার মনিটরিং কার্যক্রমও নিয়মিত তদারকি করা হচ্ছে না।

তবে বাজার সংশ্লিষ্টরা ও ভোক্তা অধিকার কর্মকর্তারা ভিন্ন একটি দিক তুলে ধরছেন। তাদের মতে, বর্তমানে বাজারে যে তরমুজ পাওয়া যাচ্ছে, তার পূর্ণাঙ্গ মৌসুম এখনো শুরু হয়নি। ফলে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেশি।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করেন, ক্রেতাদেরও অপরিপক্ব বা মৌসুম শুরুর আগের ফলের প্রতি অতিরিক্ত আগ্রহের বিষয়টি বিবেচনায় রাখা প্রয়োজন।

ভুক্তভোগী রোজাদাররা এই অস্থিতিশীল পরিস্থিতি থেকে উত্তরণে প্রশাসনের দ্রুত ও কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন।


রিপোর্টার্স২৪/এসএন


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪