| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নীতিমালা সংশোধনের দাবিতে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৪, ২০২৬ ইং | ১৫:৫৬:০৩:অপরাহ্ন  |  ৬০৩০১৮ বার পঠিত
নীতিমালা সংশোধনের দাবিতে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন

শেরপুর প্রতিনিধি: খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখা, ট্রেড অর্গানাইজেশন (টি.ও) লাইসেন্স প্রদান এবং ‘সারসংক্রান্ত নীতিমালা ২০২৫’ সংশোধনের দাবিতে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে জেলা খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের সভাপতি মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. আল-আমিন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জুলহাস, কোষাধ্যক্ষ আব্দুল আজিজ ও সদস্য লিটন মিয়াসহ অন্যরা।

বক্তারা বলেন, ২০০৯ সালে সরকারি নীতিমালা অনুযায়ী উপজেলা পর্যায়ে খুচরা সার বিক্রয়ের অনুমতি ও অনুমোদনের জন্য টি.ও. লাইসেন্স চালু করা হয়। এতে গ্রামীণ কৃষকরা দ্রুত সার সংগ্রহের সুবিধা পেতেন। কিন্তু নতুন নীতিমালার কারণে অভিজ্ঞ ও বৈধ খুচরা সার বিক্রেতারা ব্যবসা হারানোর ঝুঁকিতে রয়েছেন। এতে একদিকে কর্মসংস্থান হুমকির মুখে পড়বে, অন্যদিকে কৃষি উৎপাদন ও সার সরবরাহ ব্যবস্থায় সংকট সৃষ্টি হতে পারে। তাই আগের নীতিমালা বহাল রাখার দাবি জানান তারা।

পরে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা। মানববন্ধনে জেলার শতাধিক খুচরা সার ডিলার উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪