| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাড়িতে তালা দিল বিক্ষুব্ধ জনতা

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৪, ২০২৬ ইং | ১৫:২২:৫১:অপরাহ্ন  |  ৫৮৬৭২৯ বার পঠিত
নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাড়িতে তালা দিল বিক্ষুব্ধ জনতা

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এক ব্যক্তির বিরুদ্ধে নিজের কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই ধর্ষণের ফলে ওই স্কুল ছাত্রী চার মাসের অন্তঃসত্ত্বা হয়েছে বলে জানা গেছে। ঘটনা জানাজানি হলে স্থানীয় বিক্ষুব্ধ জনতা অভিযুক্তদের বসতবাড়ি তালাবদ্ধ করে দিয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করেন শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান।

স্থানীয়দের সঙ্গে আলাপ করে জানা গেছে, উপজেলার টামটা উত্তর ইউনিয়নের অভিযুক্ত পিতার বয়স ৩৭ বছর। তিনি তার ১৫ বছর বয়সী কন্যাকে দীর্ঘদিন ধরে শারীরিক নির্যাতন করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি ওই কিশোরীর শারীরিক অবস্থার পরিবর্তন লক্ষ্য করলে তার মা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে ডাক্তারি পরীক্ষায় ওই কিশোরী প্রায় চার মাসের গর্ভবতী বলে নিশ্চিত হওয়া যায়।

বিষয়টি বাড়িতে জানাজানি হলে কিশোরীর মা ও অভিযুক্ত পিতার মধ্যে তুমুল ঝগড়া হয়। এ ঘটনায় লজ্জা ও আতঙ্কে প্রায় সাত দিন আগে কিশোরীকে গর্ভপাত করানোর উদ্দেশ্যে তার মা পাশের উপজেলায় নানাবাড়িতে নিয়ে যান। কিন্তু বিষয়টি স্থানীয়ভাবে চাপা না থেকে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

ভুক্তভোগীর নানার বাড়িতে বিষয়টি জানাজানি হলে স্থানীয় ইউপি সদস্য মোশাররফ হোসেন, ওয়ার্ড বিএনপির সেক্রেটারি খোরশেদ আলম, ওয়ার্ড যুবদলের সভাপতি সাখাওয়াত হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অবগত হন।

তারা ঘটনার সত্যতা নিশ্চিত করে কিশোরীর পরিবারকে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য চাপ দেন। কিন্তু পরিবারের পক্ষ থেকে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলতে থাকলে ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকাবাসী। এরপর মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে বিক্ষুব্ধ লোকজন অভিযুক্ত পিতার বাড়িতে তালা ঝুলিয়ে দেয়।

স্থানীয়রা আরও জানায়, কিশোরী স্থানীয় একটি মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী। ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্ত পিতার গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে যে কোনো সময় মানববন্ধন বা বিক্ষোভের সম্ভাবনা রয়েছে।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, “স্থানীয়দের মাধ্যমে ঘটনা জানতে পেরে ভুক্তভোগীর বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে বাড়ি তালাবদ্ধ পাওয়া যায়। তার নানার বাড়িতেও খোঁজ নিয়ে ভুক্তভোগী বা পরিবারের কাউকে পাওয়া যায়নি। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি।”


রিপোর্টার্স২৪/এসএন


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪