| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে যা বললেন মির্জা ফখরুল

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৪, ২০২৬ ইং | ১১:৩৫:১২:পূর্বাহ্ন  |  ৫৭৮০৫৫ বার পঠিত
অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে যা বললেন মির্জা ফখরুল

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার (৪ মার্চ) ভোরে ফেসবুক পেজে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, তার উপদেষ্টা পরিষদ এবং সশস্ত্র বাহিনী প্রধানদের।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, বিএনপি সরকার গঠন করেছে দুই সপ্তাহ হলো। আমি সরকারের এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে আছি এবং একনেকের বিকল্প সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছি। প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে আস্থা রাখায় আন্তরিক ধন্যবাদ জানাই।

তিনি আরও জানান, ঠাকুরগাঁও সফর এবং সরকারি কাজের কারণে গত কয়েক দিন বেশ ব্যস্ত সময় কেটেছে। পাশাপাশি তিনি দেশবাসী, ছাত্র-জনতা, বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন, যারা অনলাইন ও অফলাইনে দলের কাজে নিরলস পরিশ্রম করেছেন।

ফখরুল বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী, সাংবাদিক ভাই-বোন, নির্বাচন কমিশন এবং সরকারের সবস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের, যারা চমৎকার নির্বাচন সম্পন্ন এবং সুষ্ঠুভাবে সরকার গঠন করতে সহযোগিতা করেছেন।

তিনি লিখেছেন, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ইউনূস ও তার উপদেষ্টাদের পাশাপাশি আমাদের সশস্ত্র বাহিনী প্রধানদের প্রতি আমি বিশেষ কৃতজ্ঞ, যারা নীতিতে অটল থেকে দায়িত্ব পালন করেছেন এবং গণতান্ত্রিক সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর নিশ্চিত করেছেন।

মির্জা ফখরুল শেষ করেন, বর্তমান বৈশ্বিক ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে ভবিষ্যৎ চ্যালেঞ্জিং। ১৭ বছরের বিশৃঙ্খল শাসনের পর একদিনে সবকিছু পরিবর্তন সম্ভব নয়। তবে ইনশাআল্লাহ, নির্বাচনের আগে জনগণের কাছে আমরা যা অঙ্গীকার করেছি তা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা চালাবো। আল্লাহর রহমত ও আপনাদের অব্যাহত সমর্থন নিয়ে আমরা বাংলাদেশকে একটি স্থিতিশীল, ন্যায়ভিত্তিক ও উন্নয়নমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪