| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৩, ২০২৬ ইং | ২৩:৩২:৩৬:অপরাহ্ন  |  ৫৯৩৪৪৩ বার পঠিত
আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান
ছবির ক্যাপশন: কথাসাহিত্যিক রফিকুর রশীদ ও কথাসাহিত্যিক-প্রাবন্ধিক আকিমুন রহমান

স্টাফ রিপোর্টার:‘দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬’ পাচ্ছেন প্রখ্যাত কথাসাহিত্যিক রফিকুর রশীদ এবং কথাসাহিত্যিক-প্রাবন্ধিক আকিমুন রহমান।

দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী’র স্মৃতিকে ধারণ করে প্রবর্তিত এ পদক আগামী ৪ এপ্রিল (শনিবার) এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের হাতে তুলে দেওয়া হবে। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পদক প্রদান করা হবে।

বাংলা কথাসাহিত্যে সামগ্রিক অবদান, সৃজনশীলতা এবং সমাজমনস্ক সাহিত্যচর্চার স্বীকৃতি হিসেবে এ বছর এই দুই সাহিত্যিককে পদক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আয়োজক সূত্রে জানা গেছে, তাঁদের সাহিত্যকর্মে সমকালীন সমাজবাস্তবতা, ইতিহাসচেতনা এবং মানবিক মূল্যবোধের গভীর প্রতিফলন রয়েছে।এর আগে দেশের বিশিষ্ট লেখক, গবেষক, সাহিত্যিক ও শিল্পীরা এই সম্মাননা লাভ করেছেন।

অনুষ্ঠানে দেশের খ্যাতিমান সাহিত্যিক, গবেষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও পাঠক-অনুরাগীরা উপস্থিত থাকবেন। পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা ক্রেস্ট, উত্তরীয় ও নগদ অর্থ তুলে দেওয়া হবে।

উল্লেখ্য, বাংলা কথাসাহিত্যে দ্রোহী মনন, সামাজিক দায়বদ্ধতা এবং মানবমুক্তির প্রত্যয়ে অনন্য অবদানের জন্য আব্দুর রউফ চৌধুরী বিশেষভাবে স্মরণীয়। তাঁর সাহিত্যকীর্তিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে প্রতিবছর এ সাহিত্য পদক প্রদান করা হচ্ছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪