| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুদক চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগ

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৩, ২০২৬ ইং | ১৫:২৯:৫৪:অপরাহ্ন  |  ৫৭৯৮৭৭ বার পঠিত
দুদক চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগ
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও হাফিজ আহসান ফরিদসহ পুরো কমিশন মঙ্গলবার (৩ মার্চ) পদত্যাগ করেছেন। তারা মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্র জমা দিয়ে বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। তিনি বলেন, আমরা আজ মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দিতে এসেছিলাম। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো চাপের মুখে পদত্যাগ করা হয়নি। নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় পুরো কমিশন পদত্যাগ করেছে। দেখেন, আমি আমার গাড়ির ফ্ল্যাগও নামিয়েছি। আমাদের চেয়ারম্যান চলে গেছেন, আমার এখানে বেশি কিছু বলা সম্ভব নয়।

জ্যেষ্ঠ সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেনকে ২০২৪ সালের ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকার দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। একই সময়ে দুই কমিশনারও পদে নিয়োগ পান।

এর আগে ২০১৩ সালে যুগ্ম সচিব থাকা অবস্থায় তৎকালীন সরকার তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায়। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর চুক্তিভিত্তিক নিয়োগে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব করা হয়। পরে তিনি জ্যেষ্ঠ সচিবের পদমর্যাদা লাভ করেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪