| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্যামল বেপারী হত্যা মামলায় তিনজনের ফাঁসি, ৮ জনের যাবজ্জীবন

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৩, ২০২৬ ইং | ১৪:১৫:৫৫:অপরাহ্ন  |  ৫৭৯০২১ বার পঠিত
শ্যামল বেপারী হত্যা মামলায় তিনজনের ফাঁসি, ৮ জনের যাবজ্জীবন
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: মুন্সিগঞ্জের পূর্ব রাখি গ্রামে প্রায় তিন বছর আগে সংঘটিত শ্যামল বেপারী হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড ও আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৩ মার্চ) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক শ্যাম সুন্দর রায় এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, শাহাদাত বেপারী, জাহাঙ্গীর বেপারী ও ইব্রাহিম বেপারী। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, মনির চৌকিদার, হায়াতুল ইসলাম চৌকিদার, হাবিব বেপারী, আশরাফুল খান, হুমায়ুন দেওয়ান, এমদাদ হালদার ওরফে ইমরান, আইয়ুব খাঁ ও লিটন বেপারী।

আদালতের বেঞ্চ সহকারী আবুল কালাম আজাদ জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া যাবজ্জীবনপ্রাপ্তদেরও ২৫ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালের ১৪ জুন রাত ১টার দিকে মুন্সিগঞ্জ থানাধীন পূর্ব রাখি এলাকায় নিজ বাড়িতে একা ঘুমিয়ে ছিলেন শ্যামল বেপারী (৩৮)। এ সময় পূর্ব শত্রুতার জেরে আসামিরা তাকে দরজা খুলতে ডাকেন। দরজা খোলার পর পরিকল্পিতভাবে তার হাত, দুই পা ও মাথায় গুলি করে হত্যা করা হয়। গুলির শব্দে প্রতিবেশীরা এগিয়ে এলে আসামিরা ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর নিহতের ভাই মো. ইব্রাহিম বেপারী বাদী হয়ে মুন্সিগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২৪ সালের ১৭ ফেব্রুয়ারি ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত এ রায় দেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪