| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খামেনি হত্যার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৩, ২০২৬ ইং | ১১:৫০:১১:পূর্বাহ্ন  |  ৫৮৪৮২০ বার পঠিত
খামেনি হত্যার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

নড়ইল প্রতিনিধি: আমেরিকা ও ইসরায়েলের হামলায় ইরানের ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নড়াইল প্রেসক্লাব চত্বরে মসজিদ আল আবু তালিব (আ.) উজিরপুর ও নড়াইলের সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন ও প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন কলোড়া ফাতেমাতুজজাহারা মসজিদের পেশ ইমাম ইব্রাহীম খলিল রাজাবী, মসজিদ আল আবু তালিব (আ.)-এর পেশ ইমাম মাওলানা ইয়ানুর হোসেন, আল-মুস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়-এর শিক্ষার্থী হুজ্জাতুল ইসলাম অলমুসলিমিন ওহিদুল ইসলাম, পারভীন সুলতানাসহ অনেকে।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, ইমাম আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে মুসলিম উম্মাহ একজন বলিষ্ঠ অভিভাবক ও আধ্যাত্মিক নেতাকে হারাল। তার শাহাদাতবরণের খবরে স্থানীয় মুসলিমদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত মুসলিম উম্মাহর প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার হত্যাকারীদের শাস্তির দাবি তোলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ইরান একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। যারা ইসলামের উত্থান সহ্য করতে পারে না, তারা ইসরায়েলকে ব্যবহার করে ইরানকে ধ্বংস করার অপচেষ্টা চালাচ্ছে। অতীতে ইরানের পার্লামেন্টে হামলা, অর্থনৈতিক অবরোধসহ নানা ষড়যন্ত্রের পরও দেশটির অগ্রযাত্রা থামানো যায়নি। যারা গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলে, তারা কীভাবে একটি স্বাধীন দেশে হামলা চালিয়ে নিরীহ মানুষকে হত্যা করে?


বক্তারা জাতিসংঘ-এর ভূমিকার সমালোচনা করে বলেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত এই সংস্থা যদি প্রভাবশালী রাষ্ট্রগুলোর পক্ষাবলম্বন করে, তবে বিশ্ববাসীর মধ্যে এর প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন উঠতে পারে। একই সঙ্গে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)-সহ সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।


মানববন্ধন শেষে নড়াইল প্রেসক্লাব চত্বর থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি শহরের মুচিপোল চত্বরে গিয়ে শেষ হয়। এতে শত শত নারী-পুরুষ অংশ নেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪