| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: মার্চ ০২, ২০২৬ ইং | ১৪:৫৯:৪১:অপরাহ্ন  |  ৬০৬২৬০ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর বিশেষ অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. অন্তর ইসলাম (৩৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার জেলার ভুল্লী থানা এলাকা-এ অভিযান চালিয়ে তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অন্তর ইসলাম ভুল্লী থানার কুমারপাড়া গ্রামের আনিচুর রহমান-এর ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সোমবার ভুল্লী এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ১২ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ অন্তরকে আটক করা হয়। পরে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

অভিযানের বিষয়ে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি গোলাম রসুল বলেন, মাদকের বিরুদ্ধে তাঁদের জিরো টলারেন্স নীতি রয়েছে। এ ধারাবাহিকতায় ভুল্লী এলাকায় অভিযান চালিয়ে ট্যাপেন্টাডলসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে এ অভিযান অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪