| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় ছুরিকাঘাতে জামায়াত নেতা নিহত

reporter
  • আপডেট টাইম: মার্চ ০২, ২০২৬ ইং | ১৩:০০:৪০:অপরাহ্ন  |  ৫৮৪৫৬৫ বার পঠিত
বগুড়ায় ছুরিকাঘাতে জামায়াত নেতা নিহত

বগুড়া প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার ওলামা বিভাগের দায়িত্বশীল মাওলানা সাইফুল ইসলাম  ছুরিকাঘাতে নিহত হয়েছেন। জানা গেছে, মাওলানা সাইফুল ইসলাম বগুড়া শহরের খান্দার এলাকার মাহবুব নগরে নিজস্ব জমির ওপর বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য সকাল ১১টার দিকে সেখানে গেলে একদল সন্ত্রাসী তাঁর কাছে চাঁদা দাবি করে। কথা কাটাকাটির একপর্যায়ে চাঁদা দিতে রাজি না হওয়ায় সন্ত্রাসীরা তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

উপস্থিত জনতা তাঁকে প্রথমে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় রেফার করা হয়। ঢাকা যাওয়ার পথে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তাঁর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া শহর আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, সেক্রেটারি অধ্যাপক আ.স.ম. আব্দুল মালেক, ওলামা বিভাগের সভাপতি মাওলানা আলমগীর হোসাইন, সেক্রেটারি ড. আবু সালেহ মামুন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বগুড়া শহর শাখার সভাপতি প্রভাষক হেদায়েতুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক হাবিবুর রহমান আকন্দ এবং বাআশিফ বগুড়া জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সরকার ও সেক্রেটারি অধ্যক্ষ মতিউর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিবৃতিতে নেতৃবৃন্দ অনতিবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪