| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্থানীয় সরকার থেকে সরিয়ে দেওয়া হলো সচিব রেজাউল মাকছুদকে

reporter
  • আপডেট টাইম: মার্চ ০১, ২০২৬ ইং | ২২:১৪:৩৬:অপরাহ্ন  |  ৬২২২৭৯ বার পঠিত
স্থানীয় সরকার থেকে সরিয়ে দেওয়া হলো সচিব রেজাউল মাকছুদকে
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে সরকার। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত (সচিব) করা হয়েছে।

রোববার (১ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত থাকবেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ করে গত ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসনে একাধিক পরিবর্তন আনা হচ্ছে।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া নয়জন সিনিয়র সচিব ও সচিবের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়। তারা সবাই অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ পেয়েছিলেন। একই দিন পূর্ববর্তী সরকারের সময়ে সচিব পদে পদোন্নতি পাওয়া আরও তিন কর্মকর্তাকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।

প্রশাসনে চলমান এই রদবদলকে নতুন সরকারের নীতিগত ও কাঠামোগত সমন্বয়ের অংশ হিসেবে দেখা হচ্ছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪