| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় কিস্তির টাকা চাওয়ায় এনজিও কার্যালয়ে হামলা

reporter
  • আপডেট টাইম: মার্চ ০১, ২০২৬ ইং | ২০:১৪:৩৬:অপরাহ্ন  |  ৫৯৮০১৫ বার পঠিত
বগুড়ায় কিস্তির টাকা চাওয়ায় এনজিও কার্যালয়ে হামলা

রিপোর্টার্স২৪/ডেস্ক: বগুড়ায় কিস্তির টাকা আদায়কে কেন্দ্র করে ‘উদ্দীপন’ নামে একটি এনজিওর কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাতুড়ি ও ধারালো অস্ত্রের আঘাতে দুই কর্মী আহত হয়েছেন। একই সঙ্গে কার্যালয় থেকে আনুমানিক দেড় লাখ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের ফুলতলা পাট বীজাগারের সামনে অবস্থিত কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, প্রোগ্রাম অফিসার হাসিনুর রহমান (৩৪) ও ফার্স্ট ক্রেডিট অফিসার শিমুল আলী (২৭)।

উদ্দীপনের ফার্স্ট ক্রেডিট অফিসার রাজিয়া সুলতানা জানান, দু-তিনজন ব্যক্তি হঠাৎ কার্যালয়ে প্রবেশ করে হাতুড়ি ও চাকু দিয়ে এলোপাতাড়ি হামলা চালান। পরে তারা কম্পিউটার, চেয়ার ও টেবিল ভাঙচুর করেন এবং কার্যালয়ে থাকা নগদ প্রায় দেড় লাখ টাকা নিয়ে যান বলে অভিযোগ করেন তিনি।

রাজিয়া সুলতানা আরও বলেন, গত বছরের নভেম্বর মাসে খান্দার এলাকার নূর ইসলাম নাহিদের স্ত্রী মাহমুদা রহমান দুই লাখ টাকা ঋণ নেন। এখন পর্যন্ত কোনো কিস্তি পরিশোধ না করায় বারবার তাগাদা দেওয়া হচ্ছিল। শনিবার বিকেলে কিস্তির বিষয়ে কথা বলতে গেলে এনজিওর এক কর্মীকে মারধরের ঘটনা ঘটে। এরপর রাতে পরিকল্পিতভাবে কার্যালয়ে হামলা চালানো হয় বলে দাবি করেন তিনি।

অভিযোগের বিষয়ে জানতে নূর ইসলাম ও তার স্ত্রীর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/মিতু 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪