| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বারকোড সুইটস এণ্ড কনফেকশনারিতে দেড় লক্ষ টাকা জরিমানা

reporter
  • আপডেট টাইম: মার্চ ০১, ২০২৬ ইং | ১৯:৩৪:৫৬:অপরাহ্ন  |  ৫৯৮৩২৮ বার পঠিত
বারকোড সুইটস এণ্ড কনফেকশনারিতে দেড় লক্ষ টাকা জরিমানা

চট্টগ্রাম প্রতিনিধি: সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা'র নেতৃত্বে নগরের মুরাদপুর এলাকার 'বারকোড সুইটস এণ্ড কনফেকশনারি (কিচেন) নামক প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালিত হয়।

রবিবার (১ মার্চ) এই অভিযান পরিচালনা করা হয়।  

এসময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন (স্যাঁতসেঁতে ফ্লোর, ভাঙ্গা ও নোংরা টাইলস, নষ্ট ফ্রিজে খাবার সংরক্ষণ, ফ্রিজের ভিতরে তেলাপোকা-ছারপোকার প্রাদুর্ভাব, বিড়ালের উপস্থিতি, খাদ্যকর্মীদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করা); খাদ্যপণ্য (ঘি) লেবেলিংয়ে নির্ধারিত প্রক্রিয়া ব্যতিরেকে অসম্পূর্ণ লেবেলিং; ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করাসহ নানাবিধ অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় প্রতিষ্ঠানের মালিকপক্ষকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৩৮ ধারানুযায়ী দেড় লক্ষ টাকা (১,৫০,০০০/-) জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়। 

উক্ত কার্যক্রমে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা ও মেট্রোপলিটন কার্যালয়, চট্টগ্রামের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ; নিরাপদ খাদ্য পরিদর্শক, চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম এবং পাঁচলাইশ থানা, সিএমপি, চট্টগ্রাম এর একটি চৌকস টিম সংশ্লিষ্ট বিষয়গুলোতে সার্বিক সমন্বয় করেন। জনস্বার্থে এজাতীয় কার্যক্রম অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪