| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেখ সেলিমের বিরুদ্ধে মামলা, স্ত্রী-সন্তানদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ

reporter
  • আপডেট টাইম: মার্চ ০১, ২০২৬ ইং | ১৬:৩৭:৩৪:অপরাহ্ন  |  ৫৯৩৩৯০ বার পঠিত
শেখ সেলিমের বিরুদ্ধে মামলা, স্ত্রী-সন্তানদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ১৩ কোটি ৫৯ লাখ ১৮ হাজার ৬০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে তার স্ত্রী, দুই ছেলে ও মেয়ের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশও দেওয়া হয়েছে।

রবিবার (১ মার্চ) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শেখ সেলিমের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানের ১৩০০ কোটি টাকার টেন্ডার কাজে ঠিকাদারের কাছ থেকে ১০–১৫ শতাংশ কমিশন গ্রহণপূর্বক কার্যাদেশ প্রদান ও জ্ঞাত আয়বহির্ভূত ১৩ কোটি ৫৯ লাখ ১৮ হাজার ৬০ টাকার সম্পদ অর্জন ও দখলের অভিযোগে দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় মামলা রুজু করা হয়েছে।

এছাড়া অভিযোগ সংশ্লিষ্ট মিসেস ফাতেমা সেলিমের নামে-বেনামে আরও সম্পদ উদঘাটনের জন্য দুদক আইন, ২০০৪-এর ২৬(১) ধারায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হয়েছে।

শেখ সেলিমের দুই ছেলে শেখ ফজলে ফাহিম ও শেখ ফজলে নাঈম এবং মেয়ে শেখ আমেনা সুলতানা সোনিয়াএর নামে-বেনামে সম্পদ উদঘাটনের জন্যও একই ধারায় সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪