| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে ফুল দিয়ে বরণ করলেন মাগুরার কবি সাহিত্যিকরা

reporter
  • আপডেট টাইম: মার্চ ০১, ২০২৬ ইং | ১৬:০২:১৩:অপরাহ্ন  |  ৬১১৩৪৭ বার পঠিত
সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে ফুল দিয়ে বরণ করলেন মাগুরার কবি সাহিত্যিকরা

মাগুরা প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ও মাগুরা-২ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ কবি সংসদ ও শালিখা উপজেলা সাহিত্য পরিষদ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় মাগুরা সার্কিট হাউসে সৌজন্য সাক্ষাৎকালে সংগঠনের নেতৃবৃন্দ মন্ত্রীর হাতে ফুল তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কবি সংসদের প্রতিষ্ঠাতা সম্পাদক ও চণ্ডীদাস-রজকিনী কবিতা উৎসবের উদ্যোক্তা ও সমন্বয়ক কবি ও ছড়াকার তৌহিদুল ইসলাম কনক, খুলনা বিভাগীয় সভাপতি ও উক্ত কবিতা উৎসবের আহ্বায়ক কবি তপন কুমার তপু, চণ্ডীদাস-রজকিনী কবিতা উৎসবের সদস্য সচিব ও শালিখা উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি কবি ও সাংবাদিক দীপক চক্রবর্তী, শালিখা উপজেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ও উৎসবের সদস্য কবি হারুনার রশিদ, কবি সংসদের আজীবন সদস্য কবি বদিউজ্জামান সাগর এবং কবি শাখাওয়াত হোসেন।

সৌজন্য সাক্ষাৎকালে তারা মন্ত্রীকে চণ্ডীদাস-রজকিনী কবিতা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান। এ সময় মন্ত্রী উৎসবে উপস্থিত থাকার আশাবাদ ব্যক্ত করেন।

রিপোর্টার্স২৪/ এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪