| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রামে বৌদ্ধ ভিক্ষুদের শান্তি পদযাত্রা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: মার্চ ০১, ২০২৬ ইং | ১৪:৩৯:২৬:অপরাহ্ন  |  ৬০০৯৫৪ বার পঠিত
চট্টগ্রামে বৌদ্ধ ভিক্ষুদের শান্তি পদযাত্রা অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রতিনিধি: ভালোবাসা, শান্তি ও সম্প্রীতির বার্তা বুকে নিয়ে প্রায় ১১ কিলোমিটার পথ হেঁটে সফলভাবে সম্পন্ন করলেন বৌদ্ধ ভিক্ষুরা। এতে অংশগ্রহণ করেন বিভিন্ন বিহারের ভিক্ষুরা। শনিবার, ২৮ ফেব্রুয়ারি “Walk for Love, Peace & Harmony” শীর্ষক শান্তি পদযাত্রা চট্টগ্রাম নগরের চান্দগাঁও সার্বজনীন শাক্যমুণি বৌদ্ধ বিহার থেকে শুরু হয়ে বহদ্দারহাট হয়ে টাইগার পাস, নিউমার্কেট, আন্দরকিল্লা, জামাল খান হয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।

বৌদ্ধ ভিক্ষুরা বলেন, যুদ্ধ, বিভাজন ও অশান্তির এই সময়ে আমাদের এই হাঁটা ছিল মানবতা, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের পক্ষে এক প্রতীকী অঙ্গীকার। পথের প্রতিটি পদক্ষেপ ছিল শান্তির আহ্বান, ভালোবাসার বার্তা এবং সম্প্রীতির এক সম্মিলিত উচ্চারণ।

এর আগে বিশ্বশান্তি কামনায় বৌদ্ধ ভিক্ষুদের এই শান্তি পদযাত্রা ২৭ ফেব্রুয়ারি কক্সবাজার থেকে শুরু হয়েছে এবং এই পদযাত্রা শেষ হবে আগামী ৩ মার্চ ঢাকায়।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪