| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে চেতনানাশক দিয়ে চুরি, দম্পতি হাসপাতালে

reporter
  • আপডেট টাইম: মার্চ ০১, ২০২৬ ইং | ১৩:৩০:৪০:অপরাহ্ন  |  ৬০৮০৫৫ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে চেতনানাশক দিয়ে চুরি, দম্পতি হাসপাতালে

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের পূর্ব নারগুন (নিয়ামতপাড়া) এলাকায় চেতনানাশক প্রয়োগ করে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বামী-স্ত্রী অচেতন অবস্থায় ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

ভুক্তভোগীরা হলেন—মো. নজরুল ইসলাম (৩০), পেশায় পল্লী চিকিৎসক, এবং তাঁর স্ত্রী মোছা. রুমি আক্তার (২৬)। তাঁরা ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। স্বজনরা জানান, শনিবার রাতে তারাবির নামাজ শেষে খাবার খেয়ে নিজ শয়নকক্ষে ঘুমিয়ে পড়েন তাঁরা। সেহরির আগে কোনো একসময় দুর্বৃত্তরা ঘরের টিন কেটে ভেতরে প্রবেশ করে চেতনানাশক প্রয়োগ করে ব্যবসার নগদ এক লাখ টাকা ও প্রায় আড়াই ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।

ভোরে সেহরির জন্য ডাকতে গিয়ে নজরুল ইসলামের মা মনোয়ারা বেগম ঘরের দরজা খোলা ও ভেতরে কাপড়চোপড় এলোমেলো অবস্থায় ছেলে ও পুত্রবধূকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে দ্রুত তাঁদের ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ইনফেকশন ওয়ার্ডে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক মনজুরুল ইসলাম বলেন, তাঁরা বর্তমানে আশঙ্কামুক্ত। তবে পুরোপুরি সুস্থ নন।

ঠাকুরগাঁও সদর থানার ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, ঘটনাটি জানার পর আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। ভুক্তভোগী পরিবারকে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪