রিপোর্টার্স২৪ ডেস্ক: ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানী ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তিনি দুর্যোগকালীন আশ্রয়ের জন্য খেলার মাঠ ও স্কুলগুলোকে প্রাথমিকভাবে চিহ্নিত করারও নির্দেশ দিয়েছেন।
রোববার (১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান আসাদুল হাবিব দুলু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী।
প্রধানমন্ত্রীর নির্দেশনার মূল বিষয়সমূহ:
১ লাখ দক্ষ ও প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক দ্রুততম সময়ের মধ্যে প্রস্তুত রাখা হবে।
জরুরি পরিস্থিতিতে তারা তাৎক্ষণিক সাড়া দিতে সক্ষম হবেন।
ভূমিকম্প পরবর্তী মানুষের নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে খোলা জায়গা, খেলার মাঠ ও স্কুলকে প্রাথমিকভাবে চিহ্নিত করা হবে।
প্রাথমিক কর্মপরিকল্পনা ইতোমধ্যে মন্ত্রণালয় তৈরি করছে।
আগামী ১১ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে পরবর্তী বৈঠকে বিস্তারিত আলোচনা ও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ত্রাণমন্ত্রী বলেন, ঢাকা অত্যন্ত জনবহুল ও অপরিকল্পিত নগরী হওয়ায় বড় ধরনের ভূমিকম্পের ক্ষেত্রে উদ্ধারকাজ পরিচালনা করা চ্যালেঞ্জিং। তাই কার্যকর প্রস্তুতি নেওয়া প্রয়োজন। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/আরকে