স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাম্প্রদায়িক শক্তি দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে প্রগতির দড়ি টেনে ধরতে চায়। তিনি বলেন, এসব অপচেষ্টা রুখে দিতে সরকার বদ্ধপরিকর।
মন্ত্রী শনিবার (২৮ ফেব্রুয়ারি) প্রথম আলোর অফিস পরিদর্শনের পর এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, আমি তদন্তের দায়িত্ব নিতে পারি, তবে বিচারের দায়িত্ব বিচার বিভাগের। সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে আগামী দুই মাসের মধ্যে চার্জশিট দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, প্রথম আলোর সাম্প্রতিক ঘটনার মধ্য দিয়ে সারা বিশ্বের কাছে বাংলাদেশ লজ্জিত হয়েছে। তিনি জানান, এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচারের মাধ্যমে সরকার স্পষ্ট বার্তা দিতে চায় সমাজের অগ্রযাত্রাকে কেউ থামাতে পারবে না।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ। আমরা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করব এবং বিচার বিভাগের স্বাধীনতাও রক্ষা করা হবে।
রিপোর্টার্স২৪/এসসি