| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাগুরায় মাদ্রাসায় নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৮, ২০২৬ ইং | ০২:০৭:৪৪:পূর্বাহ্ন  |  ৫৯৬০৩১ বার পঠিত
মাগুরায় মাদ্রাসায় নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ

মাগুরা প্রতিনিধি: মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের বাগেরহাট বাজারসংলগ্ন বেরইল শামসুদ্দিন দাখিল মাদ্রাসায় চতুর্থ শ্রেণির পরিচ্ছন্নতা কর্মী পদে নিয়োগকে কেন্দ্র করে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই স্থানীয়দের মধ্যে এ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।

গত ২০২৫ সালের ৪ ডিসেম্বর জাতীয় দৈনিক গণজাগরণ ও দৈনিক সমাজের কথা পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তিতে এক হাজার টাকার পোস্টাল অর্ডার সুপারের অনুকূলে প্রেরণের নির্দেশনা ছিল। তবে অনুসন্ধানে অভিযোগ ওঠে, নিয়োগ প্রক্রিয়া শুরুর আগেই প্রার্থীর নাম নির্ধারণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নূর ইসলাম বিশ্বাসের আপন ভাই নূর মোহাম্মদ ফনিক্স বিশ্বাসের ছেলে রুমান বিশ্বাসকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। খুব শিগগিরই আনুষ্ঠানিক পরীক্ষা নিয়ে তাকে নিয়োগ দেওয়া হতে পারে বলেও অভিযোগ রয়েছে।

এ বিষয়ে গত ২০ ও ২৩ জানুয়ারি মাদ্রাসার সুপার আজম সাহেবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন এবং সভাপতির সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

ম্যানেজিং কমিটির সভাপতি নূর ইসলাম বিশ্বাস বলেন, এখনো নিয়োগ পরীক্ষার তারিখ নির্ধারণ হয়নি। কতজন প্রার্থী আবেদন করেছেন, সেটিও তিনি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি। তার আত্মীয় রুমান বিশ্বাসকে আগাম বাছাই করা হয়েছে—এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি সরাসরি সাক্ষাৎকারে বিস্তারিত বলবেন বলে জানান।

মাগুরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রহিম বলেন, বিষয়টি তার নজরে এসেছে। নিয়োগ পরীক্ষার সময়সূচি জানিয়ে ম্যানেজিং কমিটির সভাপতি ও সুপার তাকে অবহিত করবেন বলে জানিয়েছেন।

মাগুরা জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) প্রদ্যুত কুমার দাস বলেন, নিয়োগ সম্পন্ন হওয়ার আগেই কোনো প্রার্থীর নাম প্রকাশ পাওয়া স্বজনপ্রীতির ইঙ্গিত বহন করে। বিষয়টি তিনি সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে অবহিত করেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টদের দাবি, স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়োগ সম্পন্ন করে অভিযোগের সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা উচিত।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪