| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অর্থনীতি পুনরুদ্ধারে কর বৃদ্ধি অপরিহার্য: অর্থমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৭, ২০২৬ ইং | ২১:৫০:২৮:অপরাহ্ন  |  ৬২৬৪১৩ বার পঠিত
অর্থনীতি পুনরুদ্ধারে কর বৃদ্ধি অপরিহার্য: অর্থমন্ত্রী
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম: অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের অর্থনীতি পুনরুদ্ধারে কর বৃদ্ধি অপরিহার্য এবং এর মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধি করা সম্ভব। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, কর্মসংস্থান সৃষ্টি দেশের সরকারের অগ্রাধিকার।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে চট্টগ্রামের পতেঙ্গায় একটি সরকারি হাসপাতালের জন্য জমি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থমন্ত্রী। তিনি বলেন, বিনিয়োগ না হলে কর্মসংস্থানও তৈরি হবে না। এজন্য সরকার দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে কাজ করছে। শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান বাজেটের অগ্রাধিকারের মধ্যে থাকবে।

মন্ত্রী বিকাল ৩টায় বানৌজা উল্কার আবাদ অঞ্চল-২ এর পশ্চিম পার্শ্বে অবস্থিত মেরিন ড্রাইভ সংলগ্ন মুসলিমাবাদ এলাকার বাংলাদেশ নৌবাহিনীর অধিগ্রহণকৃত জমি পরিদর্শন করেন। পরে পতেঙ্গায় হাসপাতাল নির্মাণের জন্য নৌবাহিনীর অধিগ্রহণকৃত মোট ১৪.২১৯০ একর এবং ২.৭ একর জমির সরেজমিন পরিদর্শন করা হয়।

পরিদর্শনকালে চট্টগ্রাম নৌ অঞ্চল কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান মন্ত্রীকে জমির অবস্থান, ভৌগোলিক পরিবেশ, যোগাযোগ ব্যবস্থা, পারিপার্শ্বিক অবকাঠামো এবং ভবিষ্যৎ উন্নয়ন সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত তথ্য জানান।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪