| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মুহম্মদ বদিউজ্জামান দিদার

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৭, ২০২৬ ইং | ১৬:৪৬:৩০:অপরাহ্ন  |  ৫৭৫৭৯৫ বার পঠিত
মুহম্মদ বদিউজ্জামান দিদার
ছবির ক্যাপশন: মুহম্মদ বদিউজ্জামান দিদার

 ঠাঁই


সেদিন বৃষ্টি এসেছিল হঠাৎ করে

বিনা নোটিশে, 

আমাদের কোন প্রস্তুতি ছিলো না

একটা জারুল গাছের নিচে আমরা ঠাঁই নিয়েছিলাম

তুমি বার বার গাছের তলা থেকে বের হয়ে

বৃষ্টিতে ভিজছিলে একটু একটু করে

অথচ আমরা ঠাঁই নিয়েছিলাম গাছের তলায়।

বৃষ্টি এসেছিল বিনা নোটিশে।

বৃষ্টিতে যতটা ঠাঁই হয়েছিলো 

তারচেয়ে বেশিটা ভিজেছিলে

তারপরও জারুল গাছটা একটা ঠাঁই ছিলো

তাই একটু একটু করে ভিজেছিলে

বৃষ্টিটাও এসেছিল বিনা নোটিশে।



মুহম্মদ বদিউজ্জামান দিদার: নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪