| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৭ নেত্রী গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৭, ২০২৬ ইং | ১৬:০৮:১০:অপরাহ্ন  |  ৬১২২৬৯ বার পঠিত
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৭ নেত্রী গ্রেপ্তার
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর ধানমন্ডিতে ঝটিকা মিছিলের সময় কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগের ৭ নেত্রী এবং তাদের বহনকারী মাইক্রোবাসের চালককে গ্রেপ্তার করেছে।

ডিএমপির ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান জানান, শুক্রবার ভোর সোয়া ৬ টার দিকে ধানমন্ডি ২ নম্বর সড়কের স্টার কাবাব রেস্তোঁরার সামনে থেকে ২০-২৫ জন নারী মিছিল বের করলে মোবাইল টিম ঘটনাস্থলে গিয়ে তাদের ছত্রভঙ্গ করে। এসময় ৭ নেত্রী ও মাইক্রোবাসের চালককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪