স্টাফ রিপোর্টার: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর ধানমন্ডিতে ঝটিকা মিছিলের সময় কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগের ৭ নেত্রী এবং তাদের বহনকারী মাইক্রোবাসের চালককে গ্রেপ্তার করেছে।
ডিএমপির ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান জানান, শুক্রবার ভোর সোয়া ৬ টার দিকে ধানমন্ডি ২ নম্বর সড়কের স্টার কাবাব রেস্তোঁরার সামনে থেকে ২০-২৫ জন নারী মিছিল বের করলে মোবাইল টিম ঘটনাস্থলে গিয়ে তাদের ছত্রভঙ্গ করে। এসময় ৭ নেত্রী ও মাইক্রোবাসের চালককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি