| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাশেদ খানের উপস্থিতিতে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১০

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৭, ২০২৬ ইং | ১৪:২৩:৪০:অপরাহ্ন  |  ৬০৬৮৭৯ বার পঠিত
রাশেদ খানের উপস্থিতিতে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১০
ছবির ক্যাপশন: সংগৃহীত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে নির্বাচন-পরবর্তী সভা চলাকালে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী রাশেদ খান-এর উপস্থিতিতেই এ সংঘর্ষ শুরু হয়। এতে দুই পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কালীগঞ্জ থানা মোড়ে প্রার্থীর নির্বাচনি কার্যালয় ও উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধানের শীষ প্রতীকের প্রার্থী রাশেদ খানের কার্যালয়ে মহারাজপুর ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে নির্বাচন-পরবর্তী করণীয় বিষয়ে সভা চলছিল। এ সময় নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের সময় একদল নেতাকর্মী কালীগঞ্জ থানার ভেতরে ঢুকে পড়লে সেখানে দ্বিতীয় দফায় ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে দুই পুলিশ কনস্টেবল আহত হন। এছাড়া অন্তত ১০ জন বিএনপি নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।এ বিষয়ে প্রার্থী রাশেদ খানের বক্তব্য পাওয়া যায়নি।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪