| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে নিখোঁজের একদিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৬, ২০২৬ ইং | ১৬:২১:৩৪:অপরাহ্ন  |  ৬১৯৩২৫ বার পঠিত
ঝিনাইদহে নিখোঁজের একদিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা, ঝিনাইদহ, বাংলাদেশ-এর বাদুড়গাছা গ্রাম থেকে নিখোঁজের একদিন পর তাবাসসুম নামে সাড়ে চার বছরের এক কন্যাশিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ওই গ্রামের আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়-এর সেফটিক ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করা হয়। শিশুটি মহেশপুর উপজেলা, ঝিনাইদহ, বাংলাদেশ-এর ভৈরবা এলাকার নজরুল ইসলামের মেয়ে।

স্থানীয়রা জানান, শিশুটির পরিবার বারবাজার এলাকার বাদেডিহি গ্রামে ভাড়া থাকেন। পিতা নজরুল হোসেন স্থানীয় একটি দর্জির দোকানের কর্মচারী এবং মাতা হালিমা খাতুন ওয়েব ফাউন্ডেশনে চাকরি করেন।

পরিবারের সদস্যরা জানান, বুধবার বিকেল আড়াইটার পর থেকে শিশুটি নিখোঁজ ছিল। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। বৃহস্পতিবার সকালে বাদুড়গাছা গ্রামের এক কৃষক বিদ্যালয়ের পেছন দিক দিয়ে মাঠে যাওয়ার সময় একটি রক্তমাখা বস্তা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে বস্তা খুলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, শিশুটিকে হত্যা করে বস্তায় ভরে সেফটিক ট্যাংকে ফেলে রাখা হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে তদন্ত শুরু হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪