| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আগামী ৫ দিনে তাপমাত্রা কমবে কি না- জানালো আবহাওয়া অধিদপ্তর

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৬, ২০২৬ ইং | ১২:১২:২৩:অপরাহ্ন  |  ৬২৯১৪৬ বার পঠিত
আগামী ৫ দিনে তাপমাত্রা কমবে কি না- জানালো আবহাওয়া অধিদপ্তর

রিপোর্টার্স২৪/ডেস্ক: অসহনীয় গরম না পড়লেও বসন্তের শুরু থেকে সারা দেশে বাড়ছে তাপমাত্রা।

গত মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রাম জেলার আমবাগান অঞ্চলে ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল বুধবার ছিল একই জেলার সীতাকুণ্ডে ১৩ দশমিক ৬।

আজ ও আগামীকাল ২৭ ফেব্রুয়ারি সারা দেশে তাপমাত্রা কিছুটা কমতে পারে। সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তরের আগামী পাঁচ দিনের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আজ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ২৭ ফেব্রুয়ারিও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

তবে ২৮ ফেব্রুয়ারি রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ১ মার্চ দিন এবং রাতে দুই বেলায় তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরদিন ২ মার্চ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ২৬ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত এই পাঁচ দিনে বৃষ্টির কোনো বার্তা পূর্বাভাসে দেওয়া হয়নি।

রিপোর্টার্স২৪/মিতু 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪