রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘একুশে পদক-২০২৬’ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সচিবালয়ে বৈঠক শেষ করে পায়ে হেঁটে অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। পদক হস্তান্তর অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
এ বছর ৯ জন গুণী ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘একুশে পদক ২০২৬’ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী সরাসরি পদক তুলে দিয়েছেন চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক আবদুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাশ্যুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ, এবং নৃত্যকলায় অর্থী আহমেদ।
সঙ্গীত দল হিসেবে এ বছর ব্যান্ড ওয়ারফেজ-কেও একুশে পদকে ভূষিত করা হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম