| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রামের রাউজানে আবারও প্রকাশ্যে গুলি করে হত্যা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৬, ২০২৬ ইং | ০৬:২৬:০৭:পূর্বাহ্ন  |  ৬৪১৯১৩ বার পঠিত
চট্টগ্রামের রাউজানে আবারও প্রকাশ্যে গুলি করে হত্যা

চট্টগ্রাম প্রতিনিধি: উপজেলায় প্রকাশ্যে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত মুজিবুর রহমান (৫০) ছিলেন উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আনজু পিতার বাড়ির মৃত আব্দুল মোনাফের ছেলে। তিনি ইউনিয়ন যুবদলের সক্রিয় কর্মী এবং রাউজানের নবনির্বাচিত এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরি-এর অনুসারী হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্র জানায়, বুধবার (২৫ ফেব্রুয়ারি) সাড়ে ৬টার দিকে রাউজানের অলিমিয়া হাট এলাকার মফিজ সওদাগরের ফলের দোকানের ভেতরে মুজিবুর রহমান আড্ডা দিচ্ছিলেন। তখন দুর্বৃত্তরা হঠাৎ তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা বলছেন, হত্যাকারীদের পরিচয় এখনও জানা যায়নি।

নিহতের পরিবার জানিয়েছে, মুজিবুর রহমানের দুই ছেলে রয়েছে। বড় ছেলে মানসিক সমস্যায় ভুগছেন, আর ছোট ছেলে প্রবাসে থাকেন। পেশায় তিনি বিশেষ পরিচিত ছিলেন না, তবে স্থানীয় সামাজিক কাজে এবং বিয়ের আয়োজন-সম্পর্কিত কাজে তিনি সক্রিয় ছিলেন। নিহতের স্ত্রী শাহানাজ বেগম বলেন, ইফতারের আগে বাসা থেকে বের হয়েছিল। পরে শুনি, তিনটি গুলি করা হয়েছে। হাসপাতালে গিয়ে দেখি আমার স্বামী বেঁচে নেই।

নিহতের বড় ভাই আব্দুল আজিজ অভিযোগ করেন, ইফতারের আগে একটি চায়ের দোকানে মুজিবুর রহমানের সঙ্গে কিছু যুবকের ঝগড়া হয়েছিল। আমরা ধারণা করছি, এ হত্যাকাণ্ড সেই ঝগড়ার প্রতিশোধের ফল।

রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হাবিবুর রহমান জানান, মুজিবুর রহমানকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়। তার দেহে তিনটি গুলির চিহ্ন দেখা গেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি মারা গেছেন।

রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো: বেলায়েত হোসেণ বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তকরণ ও প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ চলছে। বিস্তারিত তদন্ত শেষে তথ্য প্রকাশ করা হবে। তিনি আরও বলেন, আমরা চাই অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাক এবং স্থানীয় জনগণ নিরাপদে থাকতে পারে।

স্থানীয়রা নিহতের মৃত্যুতে উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। হত্যাকাণ্ডের পর এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। পুলিশ প্রশাসন আশ্বস্ত করেছে, তারা দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪