| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এমপি সালাউদ্দিন আইউবীর ভালোবাসায় মুগ্ধ কাপাসিয়াবাসী

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৬, ২০২৬ ইং | ০২:১৭:৩১:পূর্বাহ্ন  |  ৬২১২৩৬ বার পঠিত
এমপি সালাউদ্দিন আইউবীর ভালোবাসায় মুগ্ধ কাপাসিয়াবাসী

গাজীপুর প্রতিনিধি: নির্বাচনের আগে থেকেই বেশ জনপ্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন মু. সালাহউদ্দিন আইউবী। গেল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় যেন সাধারণ মানুষের মনে আরো বেশি ঠাঁই করে নিয়েছেন এই সাংসদ। 

সম্প্রতি তাঁর নিজ এলাকায় রাস্তার পাশে দাঁড়ানো ছিল সংসদ সদস্যের (এমপি) গাড়ি। এ সময় ৮০ বছরের এক বৃদ্ধ বাইসাইকেল চালিয়ে হাঁপাতে হাঁপাতে এমপির কাছে দেখা করতে আসেন। এ অবস্থায় দেখে বৃদ্ধকে নিজের গাড়িতে তুলে দেন এমপি। বলছি গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের নবনির্বাচিত সাংসদ মু. সালাহউদ্দিন আইউবীর কথা। আর তিনি বৃদ্ধের বাইসাইকেল চালিয়ে নিজে চলতে শুরু করেন।

এমন ঘটনায় প্রশংসা কুড়াচ্ছেন গাজীপুর-৪ (কাপাসিয়া) থেকে নির্বাচিত এমপি সালাউদ্দিন আইউবী। জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহ্ রিয়াজুল হান্নানকে পরাজিত করে নির্বাচিত হন তিনি।

এমপি সালাউদ্দিন আইউবী এ বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‌প্রায় আশি বছর বয়সী বৃদ্ধ সাইকেল চালিয়ে এসে সাইকেল রেখে দৌড়ে আমার কাছে আসলেন। তিনি রীতিমতো হাঁপাচ্ছিলেন। তখন আমি সেই স্থান ত্যাগ করার উপক্রম। 

তিনি বলছিলেন, তিনি আমার সাথে যাবেন। তখন আমি বললাম, ঠিক আছে। আপনি আমার গাড়িতে ওঠেন, আমি আপনার সাইকেল চালিয়ে যাচ্ছি। এই সুযোগে দীর্ঘদিন পর দুই চাকার সবচেয়ে প্রবীণ বাহন চালানো হলো। 

আলহামদুলিল্লাহ! এমন নিঃস্বার্থ ভালোবাসাই আমার পথচলার অন্যতম পাথেয়। মহান আল্লাহ তাদের এই মোহাব্বত কবুল করে নিন। আমি যেন তাদের পাশে থেকে কিছু করে যেতে পারি মহান আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন।

নবনির্বাচিত এমপির এ ঘটনায় পুরো উপজেলাজুড়ে নেটিজেনদের প্রশংসায় ভাসছেন এমপি সালাউদ্দিন আইউবী। রফিকুল ইসলাম নামের একজন কমেন্টে লিখেছেন, কথায় আছে না বৃক্ষ তোমার নাম কী, ফলে পরিচয়। আলহামদুলিল্লাহ! কাপাসিয়ার জনগণ একজন মা-মাটির মানুষ পেলো।

সাইফুল ইসলাম নামের আরেকজন লিখেছেন, ভাগ্যক্রমে এমন একজন এমপি পাইলাম আমরা। সাধারণ সাদামাটা জীবনযাপন করে যাচ্ছেন এমপি হবার পরেও।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪