| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গায় দুই গ্যাস-সিলিন্ডার পাইকারী ব্যবসায়ীকে জরিমানা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৬, ২০২৬ ইং | ০২:০৩:০০:পূর্বাহ্ন  |  ৬১০৯৩৬ বার পঠিত
ভাঙ্গায় দুই গ্যাস-সিলিন্ডার পাইকারী ব্যবসায়ীকে জরিমানা

ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা পৌরসদরের নুরপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই গ্যাস-সিলিন্ডার পাইকারী ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন ভাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদরুল আলম সিয়াম।

পৌর এলাকার দুটি গ্যাস ডিপোতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। সূত্রে জানা গেছে, মেসার্স ইহান এন্টারপ্রাইজ-এর ম্যানেজার রিয়াজুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৬ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময়ে মেসার্স হাবি এন্টারপ্রাইজ-এর ম্যানেজার মিলন হোসেনকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। উভয় ব্যবসায়ী তাৎক্ষণিকভাবে জরিমানা পরিশোধ করেন।

ভাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম জানান, বোতলজাত গ্যাসের দাম নিয়ন্ত্রণে রাখতে এবং জনস্বার্থ রক্ষা করতে ভ্রাম্যমাণ আদালত নিয়মিতভাবে পাইকারী ব্যবসায়ীদের দোকান ও গুদামে অভিযান চালাচ্ছে। এসময় আর্থিক জরিমানার পাশাপাশি ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে, গ্যাস সিলিন্ডার ক্রয়-বিক্রয়ের সকল রশিদ সংরক্ষণ করতে হবে এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা যাবে না।

তিনি আরও জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে এবং নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪