| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বরিশালে বিশৃঙ্খলার ঘটনায় আদালত অবমাননার রুল ও মামলা দায়ের

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৫, ২০২৬ ইং | ২২:০৯:২৮:অপরাহ্ন  |  ৬৩৬৮৫৮ বার পঠিত
বরিশালে  বিশৃঙ্খলার ঘটনায় আদালত অবমাননার রুল ও মামলা দায়ের
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের এজলাসে বিশৃঙ্খল আচরণের ঘটনায় হাইকোর্ট আদালত অবমাননার রুল জারি করেছে। পাশাপাশি আদালতের বেঞ্চ সহকারী বরিশালে মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রশাসন বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ফেব্রুয়ারি দুপুরে বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে এজলাস চলাকালে কিছু আইনজীবী আদালত কক্ষে হট্টগোল ও বিশৃঙ্খল আচরণে লিপ্ত হন এবং দায়িত্বরত বিচারকের প্রতি অসদাচরণ করেন।

ঘটনার ভিডিও ফুটেজে দেখা গেছে, আদালতের ভেতরে বেঞ্চ ও অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে এবং বিচারকের প্রতি আক্রমণাত্মক আচরণ করা হয়েছে। এই পরিস্থিতিতে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এজলাস মূল কক্ষে পরিচালনা না করতে গিয়ে খাসকামরায় চলে যান, যার ফলে আদালতের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উক্ত আইনজীবীরা বিচারকের অপসারণের দাবিতে আদালতের ভিতরে ও বাইরে বিক্ষোভও করেন। ঘটনার বিষয়ে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ বুধবার আদালত অবমাননার রুল জারি করেছে।

অপরদিকে, বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের বেঞ্চ সহকারী এজহারকারী হিসেবে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ এবং দণ্ডবিধি আইনে মামলা দায়ের করেছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে সবাইকে বিচার বিভাগের মর্যাদা ও স্বাধীনতা রক্ষা এবং আদালতের স্বাভাবিক কার্যক্রম নির্বিঘ্ন রাখার জন্য সংযম ও আইনের প্রতি শ্রদ্ধাশীল আচরণ প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪