| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নতুন দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৫, ২০২৬ ইং | ১৮:৪০:২৯:অপরাহ্ন  |  ৬২৩৩৩৬ বার পঠিত
নতুন দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার:  মন্ত্রিপরিষদে নবনিযুক্ত দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করেছে সরকার। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়, যা বুধবার প্রকাশ পায়।

সিনিয়র সহকারী সচিব অজিত দেবের সই করা আদেশে বলা হয়েছে, গত ১৭ ফেব্রুয়ারির প্রজ্ঞাপনের আলোকে তাদের ওপর সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্ব অর্পণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

নতুন প্রতিমন্ত্রীদের মধ্যে হাবিবুর রশিদকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। অপরদিকে মো. রাজিব আহসানকে নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪