| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সোহরাওয়ার্দী উদ্যানে সাংবাদিক-শিক্ষার্থী পেটানোর অভিযোগে আসকের নিন্দা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৪, ২০২৬ ইং | ১৭:১৮:৪৬:অপরাহ্ন  |  ৬৫৭৪৭৩ বার পঠিত
সোহরাওয়ার্দী উদ্যানে সাংবাদিক-শিক্ষার্থী পেটানোর অভিযোগে আসকের নিন্দা
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান-এ মাদকবিরোধী অভিযানের সময় পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়-এর শিক্ষার্থীদের ওপর পুলিশের বলপ্রয়োগের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আসক জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিওচিত্রে দেখা গেছে পুলিশের উপস্থিতিতে সাংবাদিকদের শারীরিকভাবে আঘাত করা হয়েছে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দেওয়ার পরও একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সামনেই সংশ্লিষ্ট শিক্ষার্থীকে লাঠিপেটা ও কিল-ঘুষি মারার অভিযোগ উঠেছে।

সংস্থাটি বলেছে, এ ধরনের আচরণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদারিত্ব ও ন্যূনতম আচরণবিধির পরিপন্থী। মাদকবিরোধী অভিযান পরিচালনার নামে অতিরিক্ত বা অযৌক্তিক বলপ্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা প্রদান এবং শিক্ষার্থীদের সঙ্গে সহিংস আচরণ নাগরিক অধিকার ও ব্যক্তিগত নিরাপত্তার অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ ও দ্রুত তদন্তের মাধ্যমে দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে আসক। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে পুলিশ সদস্যদের ওপর কার্যকর তদারকি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, আইনের শাসন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করলেই কেবল নাগরিক আস্থা সুদৃঢ় করা সম্ভব।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪