| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপি প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করে না: মঈন খান

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৪, ২০২৬ ইং | ১৪:৩৬:৪১:অপরাহ্ন  |  ৬৫৮৭১৮ বার পঠিত
বিএনপি প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করে না: মঈন খান

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি বলেন, আমরা আইনের শাসনে বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজারে জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব মন্তব্য করেন।

ড. মঈন খান বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং বহুদলীয় গণতন্ত্রের প্রতি অঙ্গীকারবদ্ধ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তার আদর্শ থেকে প্রেরণা নিয়ে বিএনপি রাজনীতি করছে।

তিনি আরও বলেন, দীর্ঘ সময় পর জনগণের ভোটে যে পরিবর্তন এসেছে, তা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ধারাবাহিকতার অংশ। বিএনপি আইন নিজের হাতে নেওয়ার পক্ষে নয়, কেউ অপরাধ করলে তার বিচার আইনের মাধ্যমে হবে।

ড. মঈন খান বলেন, বিএনপি সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক পরিবেশে কাজ করতে চায়। একদলীয় শাসন বা জোরপূর্বক রাজনীতি চাপিয়ে দেওয়ার সংস্কৃতি আমরা সমর্থন করি না। জনগণই ক্ষমতার উৎস এবং তাদের ভোট ও মতামতের প্রতিফলন ঘটানোই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার শাখাওয়াত হোসেন বকুল, সংসদ সদস্য খায়রুল কবির খোকন সহ কয়েক শতাধিক নেতাকর্মী।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪