| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কারাগার থেকে বেরিয়ে প্রতিপক্ষের হামলায় যুবক খুন

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৩, ২০২৬ ইং | ২৩:৫০:০১:অপরাহ্ন  |  ৬৪৪৪৯৭ বার পঠিত
কারাগার থেকে বেরিয়ে প্রতিপক্ষের হামলায় যুবক খুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় কারাগার থেকে জামিনে বের হওয়ার দেড় ঘন্টার মধ্যে প্রতিপক্ষের হামলায় খুন হয়েছেন ৩৯ বছর বয়সী মো. ইমন। ঘটনা সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে মাসদাইর গুদারাঘাট এলাকায় ঘটে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, নিহত ইমন ওই এলাকার ওমর খৈয়ামের ছেলে। পেশায় তিনি বৈদ্যুতিক মিস্ত্রি ছিলেন। ইমন মাদক মামলায় কারাগারে ছিলেন এবং রাত সাড়ে সাতটায় জামিনে মুক্ত হয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন।

নিহতের বাবা ওমর খৈয়াম বলেন, আমার ছেলের সঙ্গে কয়েকজনের দ্বন্দ্ব ছিল। ওরাই তাকে ফাঁসিয়ে র‍্যাবের হাতে ধরিয়েছে এবং পরে কোপ দিয়ে হত্যা করেছে। হামলাকারীদের মধ্যে একজনও ওই দিন জামিনে কারাগার থেকে বের হয়েছে।

ওসি আব্দুল মান্নান জানিয়েছেন, পুরোনো দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের লোকজন ইমনকে কুপিয়ে হত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে। পুলিশ ইতিমধ্যে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪