| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিডিআর হত্যাকাণ্ডে পুনঃকমিশন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৩, ২০২৬ ইং | ১৬:৫৬:৪১:অপরাহ্ন  |  ৬৫৯৩২৯ বার পঠিত
বিডিআর হত্যাকাণ্ডে পুনঃকমিশন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বিডিআর হত্যাকাণ্ডের বিষয়টি পুনরায় কমিশন গঠন করে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হবে। ওই কমিটির সুপারিশ অনুযায়ী যথাযথ বিচার কার্যক্রম সম্পন্ন করা হবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভার পর তিনি এ তথ্য জানান। তিনি বলেন, এটি আমাদের নির্বাচনী ইশতেহারেও অন্তর্ভুক্ত রয়েছে।

মন্ত্রী আরও উল্লেখ করেন, আমাদের একটি স্পষ্ট কমান্ড চেইন বজায় রাখতে হবে। নির্বাচনের আগে দেশে লটারির মাধ্যমে ওসি ও এসপি নিয়োগ দেওয়া হয়েছে। এতে অনেককে এমন জায়গায় পাঠানো হয়েছে, যেখানে তারা কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারবে না। যারা কোনো জেলা সামলাতে পারবে না, তাদের সেখানে দেওয়া হয়েছে। এসব নিয়োগ সেবার রেকর্ড দেখে করা উচিত ছিল। আমরা মনে করি, এই লটারির প্রক্রিয়াও স্বচ্ছ হয়নি। আমরা এ বিষয়গুলো নিয়ে কাজ করব।

তিনি আরও বলেন, পাঁচ আগস্টে কিছু মামলায় সুবিধাবাদী গ্রুপ সাধারণ মানুষকে সমস্যায় ফেলেছে। এসবের পরীক্ষা-নিরীক্ষা করা হবে এবং নির্দেশনা অনুযায়ী রিপোর্ট তৈরি করা হবে। এই কাজ পুলিশ সম্পন্ন করবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, পুলিশের কাজে কেউ অবৈধভাবে বাধা দিতে পারবে না। তবে পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করা হবে, যাতে সাধারণ মানুষ হয়রানির শিকার না হন। রাজনৈতিক কারণে বিধির বাইরে কোনো পুলিশ সুপার যেন কাউকে প্রোটোকল না দেয়, সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪