| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকা দক্ষিণ সিটি থেকে নির্বাচন করার ঘোষণা ইশরাকের

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৩, ২০২৬ ইং | ১৬:৪৬:০৬:অপরাহ্ন  |  ৬৫২০৪২ বার পঠিত
ঢাকা দক্ষিণ সিটি থেকে নির্বাচন করার ঘোষণা ইশরাকের

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার সিটি করপোরেশনে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন তিনি।

ফেসবুক পোস্টে ইশরাক বলেন, ‘ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব, ইনশাআল্লাহ।’

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন ইশরাক হোসেন। ঢাকা-৬ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েই বাজিমাত করেছেন এই তরুণ রাজনীতিবিদ। নতুন মন্ত্রিসভায় তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪