| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চার ধরনের শিক্ষার্থীদের ভাতা দেবে সরকার

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৩, ২০২৬ ইং | ১৬:১২:৫৩:অপরাহ্ন  |  ৬০৫৩২২ বার পঠিত
চার ধরনের শিক্ষার্থীদের ভাতা দেবে সরকার

 রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের ক্রীড়াঙ্গনে যুক্ত অসচ্ছল, অসুস্থ, দুর্ঘটনায় আহত ও অসমর্থ ক্রীড়াসেবী এবং মেধাবী ক্রীড়া শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। ২০২৫–২৬ অর্থবছরের জন্য বিশেষ ভাতা ও শিক্ষা বৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন এর ব্যবস্থাপনায় ‘জাতীয় ক্রীড়া ভাতা’ ও ‘ক্রীড়া শিক্ষা বৃত্তি’ প্রদান করা হবে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চার ধরনের উপকারভোগী এই সুবিধা পাবেন

  •  কৃতি ক্রীড়া শিক্ষার্থী (ক্রীড়া শিক্ষা বৃত্তি)
  •  অসচ্ছল ক্রীড়াসেবী
  •  অসুস্থ ও দুর্ঘটনায় আহত ক্রীড়াসেবী
  •  অসমর্থ ক্রীড়াসেবী ও তাদের পরিবার সদস্য (জাতীয় ক্রীড়া ভাতা)

উল্লেখ্য, যোগ্য আবেদনকারীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আগামী ৭ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে ব্যক্তিগত মোবাইল নম্বর দিয়ে নিবন্ধনের মাধ্যমে আবেদন সম্পন্ন করা যাবে।

সরকারের এই উদ্যোগকে ক্রীড়াবান্ধব পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এতে আর্থিকভাবে সংকটে থাকা ক্রীড়াসংশ্লিষ্টদের পাশে দাঁড়ানোর পাশাপাশি তরুণ মেধাবী খেলোয়াড়দের এগিয়ে যেতে সহায়তা করবে বলে মনে করা হচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪