| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে কিশোর গ্যাংয়ের ২১ সদস্য আটক

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৩, ২০২৬ ইং | ১৫:২০:০১:অপরাহ্ন  |  ৬৩৫৯৬৪ বার পঠিত
চাঁদপুরে কিশোর গ্যাংয়ের ২১ সদস্য আটক

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে কিশোর গ্যাংয়ের ২১ সদস্যকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।

রোববার (২২ ফেব্রুয়ারী) সন্ধ্যা থেকে রাত ৯ টা পর্যন্ত শহরের হাসান আলী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ,লেকেরপাড়, স্টেডিয়াম রোড, মাদ্রাসা রোড, পৌর পার্ক, কবরস্থান রোড, প্রেসক্লাব রোডসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মো. ফয়েজ আহমেদ।

এ সময় ওসি (তদন্ত) মিন্টু দত্ত, সেকেন্ড অফিসার ফেরদৌস নূর, এসআই বিল্লাল হোসেন, নাজমুল হোসেন, মোখলেছ, কালাম গাজী, নূরুল আলমসহ সংঙ্গীয় সদস্যরা উপস্থিত ছিলেন।

আটককৃতরা হলেন- ফয়সাল খান (১৪), জাহিদুল (১৬) ইসলাম,রবিউল (১৬), আসিফ (২৩), রোকন(১৮), তানভির (১৭), লাবিব (১৭), মাহমুদ (১৮), শাকিব (১৭) শাফিউন (১৮) হামিম ১৯, রয়হান (১৭), ফাহিম (১৭) আল আমিন (১৭) আল সামির (১৫), ফাইয়াজ (১৫) তাওহিদ (১৫) আবরার১৮, দ্বিন ইসলাম (১৮), সাফিন (১৯) ও মিহাম (১৮)।

পুলিশ জানায়, পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসানের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়। এ সময় শহরের বিভিন্ন স্থান থেকে কিশোর গ্যাংয়ের ২১ সদস্যকে আটক করে থায় নিয়ে আসা হয়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোঃ ফয়েজ আহম্মেদ বলেন, আটককৃতদের যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

রিপোর্টার্স২৪/মিতু 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪