| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজীপুর সিটি করপোরেশন

প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৩, ২০২৬ ইং | ১২:৪৫:১৭:অপরাহ্ন  |  ৬৩০১৮৮ বার পঠিত
প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার

গাজীপুর প্রতিনিধি: দেশের সর্ববৃহৎ গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো: শওকত হোসেন সরকার।

রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ,২০২৪-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী, গাজীপুর সিটি কর্পোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ জারি না হওয়া পর্যন্ত মো. শওকত হোসেন সরকারকে পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো।

মো. শওকত হোসেন সরকার বর্তমানে গাজীপুর মহানগর বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। এদিকে একই প্রজ্ঞাপনে আরো কয়েকটি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

তারা হলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মো: আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মো: শফিকুল ইসলাম খান, খুলনা সিটি কর্পোরেশনে নজরুল ইসলাম খান, সিলেট সিটি কর্পোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে সাখাওয়াত হোসেন খানকে প্রশাসক হিসেবে নিযুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা অধ্যাদেশের ধারা ২৫ক-এর উপধারা (৩) অনুযায়ী সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী ভাতা পাবেন।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪