| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সচিবালয়ে প্রধানমন্ত্রীর ব্যস্ত দিন আজ: বৈঠক, সৌজন্য সাক্ষাৎ ও কৃষক কার্ড সভা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৩, ২০২৬ ইং | ১১:৪৩:০৬:পূর্বাহ্ন  |  ৬৫১০৪৫ বার পঠিত
সচিবালয়ে প্রধানমন্ত্রীর ব্যস্ত দিন আজ: বৈঠক, সৌজন্য সাক্ষাৎ ও কৃষক কার্ড সভা

রিপোর্টার্স২৪ ডেস্ক: চতুর্থ দিনের মতো আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দিনের কর্মসূচি অনুযায়ী, সকাল ১০টায় জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, প্রতিমন্ত্রী ও মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করবেন তিনি। বেলা ১১টায় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ১২টায় ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত সভায় সভাপতিত্ব করবেন।

গত ১৭ ফেব্রুয়ারি দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে একাধিক পদক্ষেপ নিয়েছেন। এমনকি শনিবার সরকারি ছুটির দিনেও অফিস করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪