রিপোর্টার্স২৪ ডেস্ক: সম্প্রতি দেশের একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দায়িত্ব পালনের সেই দেড় বছর ছিল চরম চ্যালেঞ্জপূর্ণ। ওই সময় নানা চক্রান্ত ও চাপের মুখোমুখি হতে হয়েছে তাঁকে।
রাষ্ট্রপতি জানান, কেবল সরকার পরিচালনাই নয়, রাষ্ট্রীয় কাঠামোকে অকার্যকর করে দেওয়ারও চেষ্টা হয়েছিল। তাঁর ভাষায়, দেশের শান্তি-শৃঙ্খলা ভেঙে দিয়ে সাংবিধানিক সংকট তৈরি করার জন্য বিভিন্ন মহল থেকে পাঁয়তারা চলছিল।
নিজেকে অপসারণের ষড়যন্ত্রের কথাও উল্লেখ করেন তিনি। বলেন, অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার অসংখ্য ছক কষা হয়েছিল। তবে তিনি দৃঢ় অবস্থানে অটল ছিলেন বলেই কোনো ষড়যন্ত্রই সফল হয়নি।
রাষ্ট্রপতি আরও বলেন, বঙ্গভবনে কাটানো সেই সময়কে সুখকর বলা যাবে না। তাঁর ওপর দিয়ে যে ঝড় বয়ে গেছে, তা সহ্য করার মতো মানসিক দৃঢ়তা সবার থাকে কি না সেটি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
রিপোর্টার্স২৪/ঝুম