| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রামে রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে শিশুসহ ৯ জন দগ্ধ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৩, ২০২৬ ইং | ১০:৪৫:০৯:পূর্বাহ্ন  |  ৬৪৭০৮৮ বার পঠিত
চট্টগ্রামে রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে শিশুসহ ৯ জন দগ্ধ

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় একটি বাসার রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে শিশুসহ নয়জন দগ্ধ হয়েছেন। চিকিৎসকদের ভাষ্য, তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে হালিশহর এইচ ব্লকের হালিমা মঞ্জিল নামে ছয়তলা একটি ভবনের তৃতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস–এর নিয়ন্ত্রণ কক্ষ জানায়, ভোরের দিকে রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে। এতে ঘরে থাকা নারী ও শিশুসহ কয়েকজন দগ্ধ হন।

দগ্ধদের দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল–এ ভর্তি করা হয়েছে।

হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান চিকিৎসক রফিক উদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানান, দগ্ধদের সবার শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

বার্ন ইউনিট সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে রানী ও পাখি নামে দুই নারী এবং সাখাওয়াত নামের এক পুরুষের শরীর শতভাগ পুড়ে গেছে। এছাড়া একজনের ৮০ শতাংশ, একজনের ৪৫ শতাংশ এবং অন্যদের শরীরের ২০ থেকে ২৫ শতাংশ দগ্ধ হয়েছে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪