| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে জরিমানা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২২, ২০২৬ ইং | ২৩:২৪:৪৭:অপরাহ্ন  |  ৬৫৪৩০৩ বার পঠিত
লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে জরিমানা

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর শহরের চক বাজারে অবস্থিত ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারকে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী প্রস্তুত ও সংরক্ষণের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে পরিচালিত অভিযানে দোকানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি সংরক্ষণ, মিষ্টিতে মশা-পোকা থাকা, হাইড্রোজ ব্যবহার করে জিলাপি প্রস্তুত এবং দধির পাত্রে উৎপাদনের তারিখ উল্লেখ না করার মতো নানা অনিয়ম পাওয়া যায়। অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা দেন। অভিযানে সহযোগিতা করে লক্ষ্মীপুর মডেল থানার পুলিশ।

নুর হোসেন জানিয়েছেন, রমজান মাসে ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/বাবি


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪