| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন ১৪ এপ্রিল

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২২, ২০২৬ ইং | ১৬:২২:০৯:অপরাহ্ন  |  ৬৬২৫৩৬ বার পঠিত
বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন ১৪ এপ্রিল
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন আগামী ১৪ এপ্রিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ। তিনি বলেন, পহেলা বৈশাখের আগেই এই দুই আসনের ভোটগ্রহণ সম্পন্ন করা হবে।

তিনি আরও জানান, সংসদ সদস্যদের শপথ গ্রহণের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচন শেষ করার পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের। এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীক নাকি নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে,সে বিষয়ে জাতীয় সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন। সংসদে চূড়ান্ত সিদ্ধান্ত হলে সে অনুযায়ী কমিশন পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে বলে জানান তিনি।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪