| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জনগণের সরকার প্রতিষ্ঠাই লক্ষ্য: তথ্যমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২২, ২০২৬ ইং | ১৪:৩৮:৪৭:অপরাহ্ন  |  ৬৫৪৫৫৫ বার পঠিত
জনগণের সরকার প্রতিষ্ঠাই লক্ষ্য: তথ্যমন্ত্রী
ছবির ক্যাপশন: সংগৃহীত

বরিশাল প্রতিনিধি: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সরকার কোনো দলীয় রাষ্ট্র গঠন করতে চায় না; বরং জনগণের সরকার প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য। ভবিষ্যতে নির্বাচিত হলে সরকারে থাকবে, না হলে বিরোধী দলে থাকবে তবে নির্বাচনি ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক ও টেকসই রূপ দেওয়া হবে।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে বরিশালের গৌরনদী উপজেলার কান্ডাপাশা এলাকায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর জেলা সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় কাপলাতলি খাল পুনঃখনন কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

মন্ত্রী বলেন, আমলা ও পুলিশ প্রশাসনকে জনগণের জন্য কাজ করার উপযোগী পরিবেশ তৈরি করতে হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, সরকার সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নিয়েছে। শিগগিরই এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। বরিশালে যে কার্যক্রম শুরু হয়েছে, সেটি ওই বৃহৎ পরিকল্পনারই অংশ।

তিনি আরও জানান, বনায়ন কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রমও শুরু হয়েছে এবং আগামীতে এ উদ্যোগ আরও জোরদার করা হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪