| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বায়ুদূষণে নাজুক পরিস্থিতি: বিশ্বের চতুর্থ দূষিত শহর ঢাকা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২২, ২০২৬ ইং | ১০:০৭:০৩:পূর্বাহ্ন  |  ৬০৯৭৬৯ বার পঠিত
বায়ুদূষণে নাজুক পরিস্থিতি: বিশ্বের চতুর্থ দূষিত শহর ঢাকা

রিপোর্টার্স২৪ ডেস্ক: দীর্ঘদিন ধরেই বায়ুদূষণের কবলে রয়েছে রাজধানী ঢাকা। বৃষ্টিপাত কম থাকায় সাম্প্রতিক সময়ে দূষণের মাত্রা আরও বেড়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান IQAir প্রকাশিত বায়ুগুণমান সূচক (আইকিউএয়ার) অনুযায়ী, ১৯৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ঢাকা। এ স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

আইকিউএয়ারের তালিকা অনুযায়ী, ৩৯২ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। দ্বিতীয় অবস্থানে ভারতের কলকাতা (২১৮), তৃতীয় স্থানে একই দেশের দিল্লি (২১০) এবং পঞ্চম অবস্থানে ইরাকের রাজধানী বাগদাদ (১৮৬)।

একিউআই স্কোরের মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ পর্যন্ত ‘ভালো’ ধরা হয়। ৫১ থেকে ১০০ ‘মাঝারি’, ১০১ থেকে ১৫০ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’। ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে একিউআই থাকলে তা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য হয়। এ পরিস্থিতিতে শিশু, প্রবীণ ও শ্বাসকষ্ট বা অন্যান্য দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়। আর ৩০১ থেকে ৪০০ স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, নির্মাণকাজের ধুলা, ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও শিল্পকারখানার নির্গমন- এসবই ঢাকার বায়ুদূষণের প্রধান উৎস। পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ জরুরি হয়ে পড়েছে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪