| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিলেটে বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় সহকারী হাইকমিশনারের বৈঠক

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২১, ২০২৬ ইং | ২১:৫২:২৪:অপরাহ্ন  |  ৬৬৫১৯৭ বার পঠিত
সিলেটে বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় সহকারী হাইকমিশনারের বৈঠক
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার,সিলেট: সিলেটে বাণিজ্য ও শিল্প খাতে সহযোগিতা জোরদারের লক্ষ্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট সার্কিট হাউসে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে সিলেট সীমান্তবর্তী স্থলবন্দরগুলোর মাধ্যমে আমদানি-রপ্তানি কার্যক্রম বৃদ্ধি, বিদ্যমান বাণিজ্যিক প্রতিবন্ধকতা দূরীকরণ এবং আঞ্চলিক বাণিজ্য সহজীকরণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বাংলাদেশের পাটজাত পণ্য ও বস্ত্রশিল্পের সম্প্রসারণে ভারতীয় বিনিয়োগ বাড়ানো এবং কারিগরি সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করার বিষয়েও আলোচনা হয়।

সিলেটের শিল্পনগরগুলোতে ভারতীয় উদ্যোক্তাদের বিনিয়োগে উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়। এ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক বাধা দূর করে পারস্পরিক বিনিয়োগ ও শিল্প সহযোগিতা বাড়াতে বাংলাদেশ আন্তরিক। বিশেষ করে পাট ও বস্ত্র খাতে ভারতীয় বিনিয়োগ বৃদ্ধি পেলে উভয় দেশের অর্থনীতি লাভবান হবে।

সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে মন্ত্রী জানান, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের এবং বাণিজ্য ও শিল্প খাতে এ সম্পর্ক আরও সুদৃঢ় করতে উভয় দেশ কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের আলোচনা সিলেটের অর্থনৈতিক অগ্রযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে।

ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাসও দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি সিলেটসহ বাংলাদেশের সার্বিক উন্নয়নে ভারতের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪