| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় জামায়াতের মাতৃভাষা দিবসের আলোচনা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২১, ২০২৬ ইং | ২০:০১:০২:অপরাহ্ন  |  ৬৩৬৪৪৫ বার পঠিত
বগুড়ায় জামায়াতের মাতৃভাষা দিবসের আলোচনা

বগুড়া প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার বিকেলে বগুড়া শহর জামায়াত কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল শহর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম। সেক্রেটারী আব্দুল মালেকের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারী রফিকুল আলম, অধ্যাপক আব্দুল ওয়াহাব, অধাপক হাবিবুর রহমান আকন্দ, ড. হেদায়েতুল ইসলাম, অধ্যাপক আব্দুস সালাম তুহিন, মাওলানা আব্দুল হামিদ বেগ, অধ্যক্ষ ইকবাল হোসেন প্রমুখ। 

তারা বলেন, ১৯৫২ সালে বাংলার দামাল ছেলেরা আন্দোলনের মাধ্যমে মাতৃভাষার অধিকার ছিনিয়ে আনতে ছাত্র ও তরুণরা বুক পেতে লড়াই এবং শাহাদত বরণ করেছিল বলেই আমরা মায়ের মুখের ভাষা ফিরে পেয়েছি। গুলি চালিয়ে হত্যা করে ন্যায়ের পক্ষে কোন আন্দোলন বন্ধ করা যায়নি ভবিষ্যতেও যাবেনা।

শহীদদের রক্ত বৃথা যেতে পারেনা, রাস্ট্রে ন্যায়বিচার নিশ্চিত, দুর্নীতি ও চাঁদাবাজি নির্মূল করতে আমরা কাজ চালিয়ে যাবো। আল্লাহর দ্বীন জমিনে কায়েম করতে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান। শেষে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

রিপোর্টার্স২৪/মিতু 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪